মাদক মামলায় একজনের যাবজ্জীবন কারাদণ্ড

চাঁপাইনবাবগঞ্জে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে দায়ের হওয়া মামলায় শামীম হোসেন (৪৫) নামের একজনকে যাবজ্জীবন কারাদণ্ড, ৫ হাজার টাকা অর্থদণ্ড অনাদায়ে আরো ৬ মাসের কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। বৃহস্পতিবার বিকেলে চাঁপাইনবাবগঞ্জের দায়রা জজ মো. মিজাুনর রহমান আসামির উপস্থিতিতে এই আদেশ দেন।
দণ্ডপ্রাপ্ত আসামি জেলার শিবগঞ্জ উপজেলার কানসাট কলোনিপাড়ার মৃত আব্দুর রাজ্জাকের ছেলে।
রাষ্ট্রপক্ষের আইনজীবী (পিপি) আবদুল ওদুদ মামলার বরাত দিয়ে জানান, ২০২১ সালের ২৯ ডিসেম্বর সন্ধ্যায় শিবগঞ্জের রসুলপুর এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালায় র্যাব-৫, চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের একটি দল। এসময় র্যাবের উপস্থিতি টের পেয়ে পালানোর সময় ১ কেজি ৪৮৫ গ্রাম হেরোইনসহ শামীম হোসেনকে আটক করে র্যাব। এঘটনায় একই দিন র্যাবের এসআই হাফিজুর রহমান বাদী হয়ে শিবগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করেন। মামলার তদন্ত কর্মকর্তা শিবগঞ্জ থানার এসআই অপু কুমার ২০২২ সালের ২৬ জুন শামীম হোসেনকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র দাখিল করেন।