মাদক মামলার সাজাপ্রাপ্ত এক আসামি গ্রেপ্তার
চাঁপাইনবাবগঞ্জে মাদক মামলায় সাজাপ্রাপ্ত পলাতক আসামি মো. টিয়া মিয়া (৩৫) নামে একজনকে গ্রেপ্তার করেছে র্যাব। গ্রেপ্তার টিয়া মিয়া জেলার সদর উপজেলার কৃষ্ণগোবিন্দপুর পাঠানপাড়ার মৃত বাবলুর রহমানের ছেলে। গত ১৪ আগস্ট রাত সাড়ে ৯টায় র্যাব-৫, চাঁপাইনবাবগঞ্জের একটি দল মহরাজপুর মেলার মোড় এলাকা হতে তাকে গ্রেপ্তার করে।
এক সংবাদ বিজ্ঞপ্তিতে র্যাব এই তথ্য জানিয়েছে।
র্যাব আরো জানায়, ধৃত টিয়া মিয়ার বিরুদ্ধে ২০১৮ সালে চাঁপাইনবাবগঞ্জ সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ১৯৯০ এর ১৯(১) এর ৯(ক) ধারায় মামলা হয়। মামলা হওয়ার পর তিনি নিজেকে আত্মগোপন করে পলাতক থাকেন। পরবর্তীতে আদালত তাকে দোষী সাব্যস্ত করে সশ্রম কারাদণ্ড প্রদান করে সাজা পরোয়ানা জারী করেন। এরপর অন্যান্য আইন-শৃঙ্খলা বাহিনীর পাশাপাশি র্যাবও ছায়া তদন্ত শুরু করে এবং গোয়েন্দা নজরদারী বৃদ্ধি করে।
এরই প্রেক্ষিতে র্যাব-৫, চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের একটি আভিযানিক দল অভিযান পরিচালনা করে টিয়া মিয়াকে গ্রেপ্তার করে। পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তাকে চাঁপাইনবাবগঞ্জ সদর থানায় হস্তান্তর করা হয় বলে র্যাব জানায়।