শুক্রবার, ১৫ মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১ জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭ জিলকদ, ১৪৪৭ হিজরি

রেডিও মহানন্দার ১৪ পেরুলো
এনামুল হক তুফান

আটাশ ডিসেম্বর শুভদিন ভাই শুভদিন
রেডিও মহানন্দার জন্মদিন জন্মদিন।
শহর নগর বন্দর ছাড়িয়ে
নদ-নদী খাল-বিল মাড়িয়ে।
চলছে ছুটে ঐ রেডিও মহানন্দা
যেন হিরণ কাকার মেয়ে ছন্দা।
মানবসেবার তরে শুনি নানান অনুষ্ঠান
বাদ যায় না সরকারি যে কোনো নির্বাচন।
চৌদ্দকে পিছে ফেলে আজ পা পনেরো-তে
দুরন্ত কিশোরী যৌবনের সেই শুরুতে।
মানবসেবায় তার হৃদয়ে চূড়ান্ত পণ
রেডিও খুলবে কখন চেয়ে জনগণ।
খবর গম্ভীরা নাটক আরো কত কি
বাদ যায় না কৌতুকসহ স্বাস্থ্যবিধি।
বিধাতার কাছে মোরা এই কামনা করি
যুগে যুগে আমরা যেন তোমায় স্মরি।

শেয়ার করুন