র্যাবের অভিযানে দ্বারিয়াপুরে হেরোইন জব্দ গ্রেপ্তার ৩

চাঁপাইনবাবগঞ্জে পদ্মার চর হতে জেলাশহরে হেরোইন পরিবহনকালে ২০০ গ্রাম হেরোইনসহ ৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে বলে র্যাব জানিয়েছে। গত শনিবার বিকেলে চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার দ্বারিয়ারপুর গোরস্থান হাফেজিয়া মাদ্রাসা এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়ে বলে র্যাব জানায়।
গ্রেপ্তারকৃতরা হলেন— জেলার শিবগঞ্জ উপজেলার শাহবাজাপুর গ্রামের মো. মাহবুর রহমানের ছেলে মো. মোমিন আলী (২৩), মো. তাইনুসুর রহমানের ছেলে মো. নাসিম উদ্দিন (২৪) ও মো. জোবেদ আলীর ছেলে মো. লতিফুর রহমান (২৩)।
রবিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে র্যাব-৫, চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্প এই তথ্য জানিয়েছে।
র্যাব আরো জানায়, র্যাবের একটি আভযানিক টহল দল গোপন তথ্যের ভিত্তিতে জানতে পারে দ্বারিয়ারপুর বাজারে অবৈধ মাদকদ্রব্য হেরোইন বিক্রির জন্য মাদককারবারীরা অবস্থান করছে। এমন সংবাদের ভিত্তিতে টহল দল সেখানে অভিযান চালায়। অভিযানে ২০০ গ্রাম হেরোইনসহ মোমিন আলী, নাসিম উদ্দিন ও লতিফুর রহমানকে গ্রেপ্তার করা হয়। তাদেরকে সদর থানায় হস্তান্তর করা হয়েছে।