শুক্রবার, ১৫ মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১ জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭ জিলকদ, ১৪৪৭ হিজরি

র‌্যাবের অভিযানে মহারাজপুরে বিদেশী মদসহ গ্রেপ্তার এক

 

চাঁপাইনবাবগঞ্জে বিদেশী মদসহ মো. শরীফ (৩২) নামের একজনকে গ্রেপ্তার করা হয়েছে বলে র‌্যাব জানিয়েছে। গত শনিবার রাতে জেলার সদর উপজেলার মহারাজপুর ইউনিয়নের ফিল্ডেরহাট ঈদগাহ এলাকা হতে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার শরীফ মহারাজপুর পুকুরটলি গ্রামের মো. শফিকুলের ছেলে।
রবিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে র‌্যাব এই তথ্য জানিয়েছে।
সংবাদ বিজ্ঞপ্তিতে আরো জানানো হয়, র‌্যাব-৫, চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের একটি দল গত শনিবার রাত ৮টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে ফিল্ডেরহাট ঈদগাহ এলাকায় অভিযান চালায়। অভিযানে ৩ বোতল বিদেশী মদসহ মাদক কারবারি মো. শরীফকে গ্রেপ্তার করে।
পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য মদসহ শরীফকে চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানায় হস্তান্তর করা হয়।

শেয়ার করুন