র্যাবের অভিযানে রেহাইচরে জব্দ ফেনসিডিল ও সিএনজি

চাঁপাইনবাবগঞ্জে ৯৮ বোতল ফেনসিডিল ও একটি সিএনজিসহসহ এর চালক তারিকুল ইসলাম (৩৪)কে গ্রেপ্তার করেছে র্যাব। গত সোমবার রাত ৮টায় চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার রেহাইচর আদর্শপাড়া স্টেডিয়াম এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয় বলে র্যাব জানিয়েছে।
গ্রেপ্তার তারিকুল ইসলাম রাজশাহীর রাজপাড়া থানার আলীগঞ্জ উত্তরপাড়ার মৃত নুর ইসলামের ছেলে।
র্যাব-৫, চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্প মঙ্গলবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, গত সোমবার রাত ৮টায় গোপন সংবাদের ভিত্তিতে রেহাইচর আদর্শপাড়া স্টেডিয়াম এলাকায় অভিযান চালায় র্যাবের একটি টহল দল। এসময় শিবগঞ্জের দিক থেকে রাজশাহীর দিকে যাওয়া একটি সিএনজিকে তল্লাশি করে ৯৮ বোতল ফেনসিডিলসহ সিএনজিচালক তারিকুল ইসলামকে গ্রেপ্তার করা হয়। সেই সঙ্গে সিএনজিটি জব্দ করা হয়।