র্যাবের পৃথক অভিযানে হেরোইন জব্দ গ্রেপ্তার তিন

চাঁপাইনবাবগঞ্জে পৃথক অভিযান চালিয়ে ১৪০ গ্রাম হেরোইনসহ ৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে বলে র্যাব জানিয়েছে।
র্যাব-৫, চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্প জানায়, গত সোমবার জেলার ভোলাহাট উপজেলার বিরেশ্বরপুর উত্তরটোলা গ্রামে মাদকবিরোধী অভিযান চালানো হয়। এসময় ৩৫ গ্রাম হেরোইনসহ মো. আ. ওয়াহাবের ছেলে মো. আলমগীর হোসেন আলম (৪৬)কে গ্রেপ্তার করা হয়। এছাড়া একই দিন জেলার সদর উপজেলার চর ইসলাম পুর গ্রাম হতে ১০৫ গ্রাম হেরোইনসহ দুজনকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন— নরেন্দ্রপুর উত্তরপাড়ার মো. আনারুলের ছেলে মো. আসাদুল হক (২১) ও মো. নাইমুল হকের ছেলে মো. সোহেল রানা (৩৫)।
মঙ্গলবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে র্যাব এই তথ্য জানিয়েছে।