শিবগঞ্জে ইটবোঝাই ট্রলি উল্টে নিহত ১

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলায় ইটবোঝাই ট্রলি উল্টে আব্দুস সামাদ (৩৫) নামে এক ট্রলিচালকের মৃত্যু হয়েছে। নিহত আব্দুস সামাদ শিবগঞ্জ উপজেলার রানীবাড়ি চাঁদপুর গ্রামের জালাল উদ্দিনের ছেলে।
এ ঘটনায় ট্রলিতে থাকা আব্দুস সামাদের ছোটভাই সারোয়ার (১৭) গুরুতর আহত হয়েছেন।
চাঁপাইনবাবগঞ্জ-সোনামসজিদ মহাসড়কের শিবগঞ্জ উপজেলার নয়লাভাঙ্গা ইউনিয়নের হরিনগর এলাকায় বুধবার সকাল ৮টায় এ দুর্ঘটনা ঘটে।
শিবগঞ্জ থানার এসআই ডিকে তন্ময় জানান, নিয়ন্ত্রণ হারিয়ে ইটবোঝাই ট্রলি উল্টে ঘটনাস্থলেই মারা যান আব্দুস সামাদ। এছাড়া গুরুতর আহত হন তার ভাই সারোয়ার। স্থানীয়রা সারোয়ারকে উদ্ধার করে ২৫০ শয্যাবিশিষ্ট চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালে নিয়ে যান। সেখানেই তিনি চিকিৎসাধীন রয়েছেন।
নিহত সারোয়ারের মরদেহ পুলিশ উদ্ধার করেছে, পরবর্তী আইনি পদক্ষেপ প্রক্রিয়াধীন বলে জানান তিনি।