শুক্রবার, ১৫ মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১ জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭ জিলকদ, ১৪৪৭ হিজরি

শিবগঞ্জে খড়ি সংগ্রহে গাছে উঠে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শিশুর মৃত্যু

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার চাঁদপুরে আম গাছ থেকে শুকনো খড়ি সংগ্রহ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারুফ হোসেন (১২) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। মারা যাওয়া শিশু মারুফ উপজেলার শাহবাজপুর ইউনিয়নের দক্ষিণ চাঁদপুর গ্রামের আব্দুল করিমের ছেলে। সে ভোলামারী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির শিক্ষার্থী ছিল।
শিশুটির পিতা আব্দুল করিম জানান, তার বড় ছেলে মারুফ শুক্রবার বেলা ১১ টার দিকে বাড়ির পাশের আমবাগানে একটি আমগাছে উঠে খড়ির জন্য শুকনো ডাল ভাঙছিল। এ সময় গাছের উপর দিয়ে টানানো পল্লীবিদ্যুতের সঞ্চালন লাইনে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গাছেই আটকে যায়। পরে স্থানীয়রা থানা পুলিশকে খবর দিলে পুলিশ মরদেহ উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করে। শিবগঞ্জ থানার ওসি (তদন্ত) আরমান হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

শেয়ার করুন