শুক্রবার, ১৫ মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১ জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭ জিলকদ, ১৪৪৭ হিজরি

শিবগঞ্জে ট্রলি উল্টে শ্রমিক নিহত

 

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে ট্রলি উল্টে মনিরুল ওরফে মংলু (৫৫) নামের এক নির্মাণ শ্রমিক নিহত হয়েছেন। রবিবার সকাল সাড়ে ৭টার দিকে শিবগঞ্জ পৌরসভার কারবালা মোড়ে এ দুর্ঘটনা ঘটে।
নিহত মনিরুল শিবগঞ্জ পৌরসভার মরদানা গ্রামের কসিমুদ্দিনের ছেলে।
শিবগঞ্জ থানার এসআই দেলোয়ার হোসেন জানান, রবিবার সকাল সাড়ে ৭টার দিকে ট্রলিতে করে মিক্সচার মেশিন নিয়ে যাবার সময় কারবালা মোড়ে ট্রলিটি উল্টে যায়। এতে ট্রলিতে থাকা মনিরুল চাপা পড়ে ঘটনাস্থলেই মারা যায়।
শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো. গোলাম কিবরিয়া বিষয়টি নিশ্চিত করেছেন।

শেয়ার করুন