শুক্রবার, ১৫ মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১ জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭ জিলকদ, ১৪৪৭ হিজরি

শিবগঞ্জে দুই মোটরসাইকেল চালককে জরিমানা

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলায় লাইসেন্স, রেজিস্ট্রেশন এবং হেলমেটবিহীন মোটরসাইকেলের বিরুদ্ধে মোবাইল কোর্টের অভিযান চালানো হয়েছে। শুক্রবার মোবাইল কোর্ট পরিচালনা করেন ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. তৌফিক আজিজ।
মোবাইল কোর্ট পরিচালনাকালে সড়ক পরিবহন আইন, ২০১৮ অনুযায়ী লাইসেন্স ও রেজিস্ট্রেশনবিহীন মোটরসাইকেল চালানোর অপরাধে দুজনকে মোট ৬০০ টাকা জরিমানা করা হয়। এছাড়া হেলমেটবিহীন মোটরসাইকেল চালানোর অপরাধে একই আইনের ১৬ ধারা ভঙ্গের দায়ে একজনকে ৩০০ টাকা জরিমানা করা হয়।
মোবাইল কোর্টের বিচারক মো. তৌফিক আজিজ বিষয়টি নিশ্চিত করেছেন।

শেয়ার করুন