শিবগঞ্জে পাগলায় ডুবে ৩ বছরের শিশুর মৃত্যু

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে পাগলা নদীতে ডুবে আরিয়ান (৩) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। সোমবার দুপুরে এ ঘটনা ঘটে।
মারা যাওয়া আরিয়ান জেলার শিবগঞ্জ উপজেলার উজিরপুর ইউনিয়নের চামকাপাড়া গ্রামের তোহর আলির ছেলে।
শিশুটির পিতা তোহর আলি ও উজিরপুর ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সাদিকুল ইসলাম জানান, সোমবার দুপুরে শিশুটি পরিবারের সকলের অজান্তে খেলতে খেলতে বাইরে যায় এবং কখন নদীতে পড়ে ডুবে মারা গেছে তা কেউই জানতে পারেনি। বেলা ২টার দিকে বাড়ির পাশে তত্তীপুর ব্রিজের উত্তরে পাগলা নদীতে তার মরদেহ ভেসে উঠলে স্থানীয়রা উদ্ধার করে।
ঘটনাটি নিশ্চিত করেছেন শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) গোলাম কিবরিয়া।