শুক্রবার, ১৫ মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১ জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭ জিলকদ, ১৪৪৭ হিজরি

শিবগঞ্জে পুকুরের পানিতে মিলল ভারতীয় মদ

চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলার দুর্লভপুর ইউনিয়নের ক্যাম্পপাড়া গ্রামের একটি পুকুরের পানিতে ডুবিয়ে রাখা অবস্থায় ৪৩ বোতল ভারতীয় মদ জব্দ করেছে বিজিবি। মঙ্গলবার ফতেপুর বিওপির একটি বিশেষ টহল দল অভিযান চালিয়ে এসব ভারতীয় মদ জব্দ করে।
এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ৫৩ বিজিবির চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়নের ফতেপুর বিওপির টহল দল সীমান্ত হতে আনুমানিক দেড় কিলোমিটার দূরে ক্যাম্পপাড়া গ্রামের একটি পুকুরে অভিযান চালায়। গোপন সংবাদের ভিত্তিতে চালানো অভিযানে পুকুরের পানিতে ডুবিয়ে রাখা অবস্থায় ২টি বস্তার মধ্যে ৪৩ বোতল ভারতীয় মদ উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মদ শিবগঞ্জ থানায় জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাজী মুস্তাফিজুর রহমান এই তথ্য নিশ্চিত করেছেন।

শেয়ার করুন