শুক্রবার, ১৫ মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১ জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭ জিলকদ, ১৪৪৭ হিজরি

শিবগঞ্জে বিনামূল্যে চক্ষু ক্যাম্প প্রয়াসের : সহায়তায় পিকেএসএফ ও অরবিস

চাঁপাইনবাবগঞ্জে বিনামূল্যে চক্ষু ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার জেলার শিবগঞ্জ উপজেলার ঘোড়াপাখিয়া ইউনিয়নের গোলাপের হাটে পুরাতন ইউনিয়ন পরিষদ ভবনে এই ক্যাম্প অনুষ্ঠিত হয়।
পিকেএসএফ ও অরবিস’র সহায়তায় সমৃদ্ধি কর্মসূচির আওতায় প্রয়াস মানবিক উন্নয়ন সোসাইটি এই চক্ষু ক্যাম্পের আয়োজন করে।
চক্ষু ক্যাম্পের উদ্বোধন অনুষ্ঠানে বক্তব্য দেন— পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ)’র সমৃদ্ধি কর্মসূচির প্রোগ্রাম ডেভেলপমেন্ট অফিসার মো. আনোয়ারুল হক।
অন্যদের মধ্যে বক্তব্য দেন— ঘোড়াপাখিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. মামুন অর রশিদ, প্রয়াস মানবিক উন্নয়ন সোসাইটির সহকারী পরিচালক মু. তাকিউর রহমান। এসময় উপস্থিত ছিলেন— সমৃদ্ধি কর্মসূচির উপজেলা সমন্বয়কারী শাহাদাত আহমেদ, সহকারী উপজেলা সমৃদ্ধি কর্মসূচি সমন্বয়কারী মোশারফ হোসেন, প্রয়াস হসপিটালের সহকারী কর্মসূচি ব্যবস্থাপক হোসেন আলী, প্রয়াস হসপিটালের স্বাস্থ্য কর্মকর্তা ফারুক হোসেন, প্রয়াসের রানীহাটি এরিয়া ম্যানেজার অজিউর রহমান, ইউনিট-১৬ গোলাপের হাটের ম্যানেজার মুসলেমা খাতুন, ঘোড়াপাখিয়া ইউনিয়ন সমৃদ্ধি স্বাস্থ্য কর্মকর্তা আসমাউল হক।
চক্ষু ক্যাম্পে মোট ২০৮ জন রোগীকে বিনামূল্যে চিকিৎসা সেবা দেয়া হয়। তাদের মধ্যে থেকে ছানি অপারেশনের জন্য ৬৩ জনকে বাছাই করা হয়। পরবর্তীতে বিনামূল্যে এদের ছানি অপারেশন করা হবে বলে চক্ষু ক্যাম্পে জানানো হয়।

শেয়ার করুন