শুক্রবার, ১৫ মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১ জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭ জিলকদ, ১৪৪৭ হিজরি

শিবগঞ্জে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা দিল জামায়াত

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে উপজেলা জামায়াতে ইসলামীর আয়োজনে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা দেয়া হয়েছে।
শনিবার সকালে শিবগঞ্জ উপজেলা জামায়াতে ইসলামীর কার্যালয়ে এই সংবর্ধনা দেয়া হয়।
উপজেলা জামায়াতের আমির মাওলানা মো. সাদিকুল ইসলামের সভাপতিত্বে ও সেক্রেটারি মো. বাবুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠিত সংবর্ধনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন— বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য এবং রাজশাহী মহানগরীর আমির এবং আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে চাঁপাইনবাবগঞ্জ-১ (শিবগঞ্জ) আসনে জামায়াত মনোনীত প্রার্থী ড. মাওলানা কেরামত আলী।
অনুষ্ঠানে বীর মুক্তিযোদ্ধাদের হাতে উপহারস্বরূপ একটি সংবর্ধনা ক্রেস্ট ও মাফলার তুলে দেন তিনি।

শেয়ার করুন