শিবগঞ্জে সমৃদ্ধি কর্মসূচির যুব প্রশিক্ষণ শেষ হলো

চাঁপাইনবাবগঞ্জে সমৃদ্ধি কর্মসূচির আওতায় যুব প্রশিক্ষণ সোমবার শেষ হয়েছে। সামাজিক স্বেচ্ছাসেবা, নেতৃত্ব ও সম্প্রীতি শীর্ষক প্রশিক্ষণে চারটি ব্যাচে ২৫ জন করে মোট ১০০ জন যুবকে এ প্রশিক্ষণ দেয়া হয়।
জেলার শিবগঞ্জ উপজেলার ঘোড়াপাখিয়া ইউনিয়নের গোলাপেরহাটে পুরাতন ইউনিয়ন পরিষদে প্রশিক্ষণগুলো অনুষ্ঠিত হয়।
পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ)’র সহায়তায় সমৃদ্ধি কর্মসূচির আওতায় এই প্রশিক্ষণের আয়োজন করে প্রয়াস মানবিক উন্নয়ন সোসাইটি।
চারটি ব্যাচের প্রশিক্ষক ছিলেন— শিবগঞ্জ উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আবদুৎ তোয়াব, পারধুমি হায়াতপুর মদিনা জামে মসজিদের ইমাম ও খতিব মুফতী আব্দুল খালেক।
সমাপনী দিনে বক্তব্য দেন— প্রয়াস মানবিক উন্নয়ন সোসাইটির এরিয়া ম্যানেজার ওজিউর রহমান। এসময় উপস্থিত ছিলেন— সমৃদ্ধি কর্মসূচির উপজেলা সমন্বয়কারী শাহাদাৎ আহমেদ, ইউনিট-১৬ গোলাপেরহাটের ম্যানেজার মুসলেমা খাতুন, ঘোড়াপাখিয়া ইউনিয়ন সমৃদ্ধি স্বাস্থ্য কর্মকর্তা আসমাউল হক।