শিবগঞ্জে ১০ ফুটের গাঁজা গাছসহ গাঁজা জব্দ

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে ১০ ফুট উচ্চতার একটি গাঁজা গাছ ও ১ কেজি ৪শ গ্রাম জব্দ করেছে ডিএনসি। গত বৃহস্পতিবার দুপুর থেকে শিবগঞ্জ উপজেলার শাহাবাজপুর ইউনিয়নের ধোবড়া এলাকায় এই অভিযান চালানো হয়।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি), চাঁপাইনবাবগঞ্জ জেলা কার্যালয়ের উপপরিচালক চৌধুরী ইমরুল হাসান জানান, ধোবড়া এলাকায় গাঁজার চাষ হওয়ার তথ্য পেয়ে ঘটনাস্থলে অভিযান চালায় ডিএনসি’র সদস্যরা। অভিযানে ১০ ফুট উচ্চতার একটি গাঁজা গাছ যার ওজন ৫ কেজি ও এক কেজি ৪শ গ্রাম গাঁজা জব্দ করা হয়।