শুক্রবার, ১৫ মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১ জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭ জিলকদ, ১৪৪৭ হিজরি

শিবগঞ্জ ও নাচোলে বেগম খালেদা জিয়ার জন্মবার্ষিকী উপলক্ষে দোয়া

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ ও নাচোলে শুক্রবার বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী, বিএনপি চেয়ারপার্সন ও তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ৮১তম জন্মবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শিবগঞ্জ উপজেলা ও পৌর বিএনপি এবং অঙ্গ সহযোগী সংগঠন কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে এই কর্মসূচির আয়োজন করে। বিকেল পাঁচটায় দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত দোয়া মাহফিলে মোনাজাত পরিচালনা করেন উপজেলা ওলামা দলের সভাপতি মাওলানা মো. জাকারিয়া।
এ সময় উপস্থিত ছিলেন— শিবগঞ্জ উপজেলা বিএনপির সদস্য সচিব মো. তোসিকুল আলম, শিবগঞ্জ পৌর বিএনপির আহ্বায়ক মোহাম্মদ সফিকুল ইসলাম, যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আলী আহমেদ বাবু, ওলামা দলের সাধারণ সম্পাদক মো. আব্দুল্লাহ, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান শহিদুল হক হায়দারী, শিবগঞ্জ পৌর ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক ইখলাসুর রহমান পলাশ, শিবগঞ্জ পৌরসভার ৪নম্বরওয়ার্ডের সাবেক কমিশনার মো. আমু ও বিভিন্ন ইউনিয়ন থেকে আগত বিএনপি নেতাকর্মীরা।
অন্যদিকে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ৮১তম জন্মবার্ষিকী উপলক্ষে চাঁপাইনবাবগঞ্জের নাচোলে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি নাচোল উপজেলা ও পৌর শাখা এবং সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের আয়োজনে শুক্রবার বাদ মাগরিব নাচোল বাসস্ট্যান্ডে দলীয় কার্যালয়ে এই অনুষ্ঠানের আয়োজন করে। পৌর বিএনপির সাবেক সভাপতি মোসাদ্দেকুর রহমানের সভাপতিত্বে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
মাহফিলে পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক দুরুল হোদা, উপজেলা বিএনপি নেতা আলাউদ্দিন মন্ডল, আশরাফুল ইসলাম, কসবা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাকারিয়া আল মেহেরাব, নেজামপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক তসলিম উদ্দিন, উপজেলা যুবদলের সভাপতি আসিক মাহমুদ, সাধারণ সম্পাদক আজিম উদ্দিন, সাংগঠনিক সম্পাদক গোলাম কবিরসহ উপজেলা, পৌর, ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

 

শেয়ার করুন