শুক্রবার, ১৫ মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১ জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭ জিলকদ, ১৪৪৭ হিজরি

শিবগঞ্জ সীমান্তে নেশা-জাতীয় ট্যাবলেট ও সিরাপ জব্দ

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ সীমান্ত এলাকা হতে ৪ হাজার ৮০০ পিস নেশা-জাতীয় ট্যাবলেট ও ৫০ বোতল নেশা-জাতীয় সিরাপ জব্দ করেছে বিজিবি।  সোমবার বেলা সোয়া ১১টার দিকে সীমান্ত পিলার ১৮৩/৩-এস হতে আনুমানিক ৬০ গজ বাংলাদেশের অভ্যন্তরে অভিযান চালিয়ে এইসব জব্দ করা হয়।
এক সংবাদ বিজ্ঞপ্তিতে ৫৯ বিজিবির মহানন্দা ব্যাটালিয়ন এই তথ্য জানিয়েছে।
বিজিবি আরো জানায়, সোমবার বেলা সোয়া ১১টার দিকে জেলার শিবগঞ্জ উপজেলার চকপাড়া বিওপির একটি বিশেষ টহল দল অভিযান চালায়। অভিযানে ৪ হাজার ৮০০ পিস নেশা-জাতীয় ট্যাবলেট ও ৫০ বোতল নেশা-জাতীয় সিরাপ জব্দ করা হয়। তবে চোরাকারবারীরা পালিয়ে যায়।
প্রসঙ্গত, মহানন্দা ব্যাটালিয়ন গত কয়েক দিনে সীমান্তে অভিযান চালিয়ে এখন পর্যন্ত ৬২০ বোতল নেশা-জাতীয় সিরাপ এবং ২২ হাজার ১৮০ পিস নেশা-জাতীয় ট্যাবলেট জব্দ করেছে।
এ ব্যাপারে ৫৯ বিজিবির অধিনায়ক লে. কর্নেল গোলাম কিবরিয়া বলেন, সকল প্রকার মাদক চোরাচালান প্রতিরোধে বিজিবির সর্বাত্মক প্রচেষ্টা অব্যাহত রয়েছে।

শেয়ার করুন