শুক্রবার, ১৫ মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১ জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭ জিলকদ, ১৪৪৭ হিজরি

শিবগঞ্জ সীমান্তে বিএসএফের গুলিতে এক বাংলাদেশী আহত

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার শিংনগর সীমান্তে এক বাংলাদেশী যুবক গুলিবিদ্ধ হয়ে আহত হওয়ার অভিযোগ উঠেছে। আহত যুবক—মনাকষা ইউনিয়নের পন্ডিতপাড়ার আরিফুল ইসলাম হানিফের ছেলে সেলিম মিয়া (২৫) বিজিবি সেলিমের আহতের তথ্য নিশ্চিত করেছে।
চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়ন (৫৩ বিজিবি)’র অধিনায়ক লে. কর্নেল ফাহাদ মাহমুদ রিংকু শুক্রবার দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে জানান, শিংনগর সীমান্তের ৪/৫-১ এস পিলার এলাকা দিয়ে ২ থেকে ৩ জন চোরাকারবারীর একটি দল চোরাচালানের উদ্দেশ্যে সীমান্ত অতিক্রম করে ভারতে অনুপ্রবেশ করে।
এসময় ভারতের দৌলতপুর ক্যাম্পের বিএসএফের সদস্যরা তাদের ধাওয়া দিলে বাংলাদেশে পালিয়ে আসার সময় সেলিম মিয়া নামে একজন আহত হয়। তিনি আরো জানান, এ ব্যাপারে শিংনগর বিওপির পক্ষ থেকে দৌলতপুর ক্যাম্পের বিএসএফর সঙ্গে যোগাযোগ করা হলে তারা সীমান্ত এলাকায় চোরাকারবারীদের ধাওয়া করার বিষয়টি স্বীকার করলেও তাদের পক্ষ থেকে কোনো গুলি ছোড়া হয়নি বলে জানায়।
অধিনায়ক আরো জানান, ঘটনার সত্যতা যাচাইয়ের উদ্দেশ্যে সরেজমিনে আহত ব্যক্তির বাড়িতে খোঁজ করা হলে তার পিতাকে বাড়িতে পাওয়া যানি। তবে তার পিতাকে অনুপস্থিত পাওয়া গেলেও উপস্থিত পরিবারের অন্যান্য সদস্যরা ঘটনাটি এড়িয়ে যান এবং কথা বলতে অনাগ্রহ প্রকাশ করেন।

শেয়ার করুন