শোক সংবাদ

চাঁপাইনবাবগঞ্জ সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজের গণিত বিভাগের ইন্সট্রাক্টর মুহা. আফজাল হোসেন ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। গত শনিবার রাতে চাঁপাইনবাবগঞ্জের বাসভবনে তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন।
রবিবার তার দুটি নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। দুপুরে প্রথম জানাজা মরহুমের কর্মস্থলে অনুষ্ঠিত হয়। দ্বিতীয়টি বিকেল সাড়ে ৫টার পর নিজ এলাকা রহনপুর কেন্দ্রীয় ঈদগাহে অনুষ্ঠিত হয়। জানাজা শেষে খোয়াড়মোড় কেন্দ্রীয় গোরস্থানে তাকে দাফন করা হয়।
মৃত্যুকালে তার বয়স হয়েছিল পঞ্চাশ বছর। তিনি স্ত্রী, দুই মেয়ে, আত্মীয়-স্বজনসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।