শুক্রবার, ১৫ মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১ জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭ জিলকদ, ১৪৪৭ হিজরি

সড়ক ও জনপথ শ্রমিক ইউনিয়ন
সাত দাবিতে মাস্টাররোল কর্মচারীদের মানববন্ধন

মাস্টাররোল শ্রমিক কর্মচারীদের বেতন সমস্যা নিরসনসহ ৭ দফা দাবিতে চাঁপাইনবাবগঞ্জে মানববন্ধন কর্মসূচি পালন করেছে বাংলাদেশ সড়ক ও জনপথ শ্রমিক ইউনিয়ন। চাঁপাইনববাগঞ্জ সড়ক ভবনের সামনে  রবিবার বেলা ১১টা থেকে ঘণ্টাব্যাপী চলা মানববন্ধনে মাস্টাররোলে কর্মরত সড়ক ও জনপথ বিভাগের শ্রমিক ও কর্মচারীরা অংশগ্রহণ করেন।
এসময় বক্তব্য দেন— বাংলাদেশ সড়ক ও জনপথ শ্রমিক ইউনিয়ন চাঁপাইনবাবগঞ্জ শাখার সভাপতি মতিউর রহমান ও সাধারণ সম্পাদক মাসুদ রানাসহ অন্যরা।
মানববন্ধনে বক্তারা বলেন, মাস্টাররোলভুক্ত কর্মচারীদের বেতন বৈষম্য নিরসন, পেনশন সুবিধা প্রদান এবং ২৭ মামলার নীতিমালা চূড়ান্তকরণসহ ৭ দফা বাস্তবায়ন করতে হবে।
মানববন্ধন শেষে একটি বিক্ষোভ মিছিল বের করেন তারা।

শেয়ার করুন