শুক্রবার, ১৫ মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১ জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭ জিলকদ, ১৪৪৭ হিজরি

সদর উপজেলায় ১৫ পরিবারে ঢেউটিন ও টাকা বিতরণ

চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলায় বিভিন্ন সময়ে অগ্নিকাণ্ড, কালবৈশাখী ঝড়, প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত দুস্থ ও অসহায় ১৫টি পরিবারবে গৃহ নির্মাণের জন্য ১৬ বান্ডিল ঢেউটিন ও নগদ ৩ হাজার করে টাকা দেয়া হয়েছে।
সরকারের দুর্যোগ ববস্থাপনা অধিদপ্তর থেকে এই সহায়তা প্রদান করা হয়।
সোমবার দুপুরে পরিবারগুলোর মধ্যে এই টিন ও টাকা বিতরণ করেন সদর উপজেলা নির্বাহী অফিসার মো. নূরুল ইসলাম ও প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শাহিনূর আলম।
এসময় উপজেলা সমাজসেবা অফিসার কাঞ্চর কুমার দাস, উপজেলা মাধ্যমিক অ্যাকাডেমিক সুপারভাইজার আব্দুল আলিম, সদর উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসের প্রকৌশলী সারোয়ার পারভেজসহ অন্যরা উপস্থিত ছিলেন।

শেয়ার করুন