সপ্তাহের বাজারদর : পাঁচ টাকা বেড়েছে পেঁয়াজের দাম

চাঁপাইনবাবগঞ্জে কেজি প্রতি ৫ টাকা বেড়েছে পেঁয়াজের দাম। এছাড়া সবজির দাম কেজি প্রতি বেড়েছে ৫ থেকে ১০ টাকা। অন্যান্য খাদ্যপণ্যের দাম গত সপ্তাহের মতোই রয়েছে।
শুক্রবার সকালে জেলা শহরের নিউ মার্কেট কাঁচাবাজার ঘুরে এমনটাই জানা গেছে।
খুচরা চাল বিক্রেতা আব্দুর রহমান বাবু জানান, সাদা স্বর্ণা প্রতি কেজি বিক্রি হচ্ছে ৫৫ টাকা, লাল স্বর্ণা ৬২ থেকে ৬৫ টাকা, আটাশ ৭০ টাকা, মিনিকেট ৮০ থেকে ৮৫ টাকা খুচরা বিক্রি হচ্ছে। এছাড়া মুশর ডাল ১০০-১৩০ টাকা, মটর ডাল ১৩০-১৪০ টাকা, খেসাড়ির ডাল ১০০ টাকা, ছোলার ডাল ১২০-১৩০ টাকা, খোলা গমের আটা ৩৮ থেকে টাকা ৪০ টাকা, প্যাকেট আটা ৪৮-৫০ টাকা, পেঁয়াজ ৫৫ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। ডিম বিক্রি হচ্ছে প্রতি হালি ৩৮-৪০ টাকায়।
সবজি বিক্রেতারা জানান, প্রতিকেজি ঢ্যাঁড়স বিক্রি হচ্ছে ৩৫ থেকে ৪০ টাকা, ঝিঙ্গা ৬০ টাকা, পটোল ৩৫ টাকা, বেগুন ৬০থেকে, বরবটি ৬০টাকা, দেশি শসা ১০০ টাকা, করলা ৬০ থেকে, কচু ৫০ টাকা, পেঁপে ৩০ টাকা, আলু ২৫ টাকা, কাঁচা মরিচ ১৫০টাকা, কাঁচা কলা ৫০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। লাউ প্রতিটি ৫০ টাকা ও কুমড়ার জালি বিক্রি হচ্ছে প্রতি পিস ৪০ টাকায়।
মাছ বিক্রেতারা জানান, রুই ওজন ভেদে ২৬০ টাকা থেকে সাড়ে ৩৫০ টাকা, ছোট মিড়কা ২২০ টাকা, কাতল ৩২০ টাকা থেকে ৪৫০ টাকা, পাঙ্গাস ১৬০-২০০ টাকা, ছোট আইড় ৪৪০ টাকা, বড় আইড় ১৪০০ টাক, ট্যাংরা ৮০০ টাকা থেকে ১৪০০ টাকা, পাবতা ৪৪০ টাকা, সিং ৪০০ টাকা, কই ২৫০ টাকা, ছোট বাচা ১০০০ টাকা, বোয়াল ৫০০-৭০০, ব্রিগহেড ১৮০ টাকা, সিলভার কার্প ২৬০ টাকা এবং ইলিশ বিক্রি হচ্ছে ওজন ভেদে ৮০০ টাকা থেকে ২৬০০ টাকা কেজি দরে।
মুরগি বিক্রেতারা জানান, দেশি মুরগির দাম বেড়ে বিক্রি হচ্ছে ৪৬০ টাকা, যা গত সপ্তাহে ছিল ৪৪০ টাকা, সোনালি মুরগি বিক্রি হচ্ছে ২৫০-২৬০ টাকা, ব্রয়লার ১৬০ টাকা, প্যারেন্স ২৬০ টাকা, লাল লিয়ার ২৫০ টাকা প্রতি কেজি বিক্রি হচ্ছে। গরুর মাংস বিক্রি হচ্ছে ৭০০-৭৫০ টাকা কেজি।