সপ্তাহের বাজারদর : মোটা চালের দাম কমেছে কেজিতে ৫ টাকা

চাঁপাইনবাবগঞ্জে নতুন মোটা চালের দাম প্রতি কেজিতে কমেছে ৫ টাকা। এছাড়া শীতের সবজির দামও কিছুটা কমে এসেছে। শুক্রবার সকালে জেলা শহরের নিউ মার্কেট কাঁচাবাজার ঘুরে এমন তথ্য পাওয়া গেছে।
মুদি দোকানদার আব্দুর রহমান বাবু জানান, নতুন চিকন স্বর্ণা ধানের চাল এর আগে প্রতিকেজি ৫৫ টাকা ছিল। বর্তমানে ৫০ টাকা। মোটা স্বর্ণা ৫০ টাকা ছিল, বর্তমানে ৪৫ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। একদিকে বর্তমানে নতুন ধানের মোটা চাল বাজারে আসছে অন্যদিকে ভারতীয় মোট চাল এখনও অনেকের মজুত থাকায় এই চালের দাম বাড়ার সুযোগ নেই বলে তিনি জানান।
তিনি আরো জানান, আটাশ চাল বিক্রি হচ্ছে প্রতিকেজি ৬৫ থেকে ৬৮ টাকা, জিরাসাইল ৭০ থেকে ৭৫ টাকা। এছাড়া গমের খোলা আটা ৪৬ থেকে ৪৮ টাকা, ফ্যাকেটজাত আটা ৫৫ টাকা, মসুর ডাল ১১০ টাকা থেকে ১৫০ টাকা, খেসাড়ির ডাল ১০০ টাকা, মটর ডাল ১২০ টাকা, ছোলার ডাল ১২৫ টাকা, মুগডাল ১৫০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। ডিম বিক্রি হচ্ছে প্রতি হালি ৪০ টাকায়।
সবজি বিক্রেতা তাইফুর রহমান জানান, বেগুন কিছুটা কমে বর্তমানে কেজি প্রতি বিক্রি হচ্ছে ৭০ টাকা, ফুলকপি ৪০ টাকা, পাতা কপি ৩০ টাকা, মুলা ৩০ টাকা। এছাড়া মিষ্টি কুমড়া ৪০ টাকা, বরবটি ৮০ টাকা, পটল ৪০ টাকা. করলা ৮০ টাকা, পেঁপে ২০ টাকা, কাঁচা কলা ৪০ টাকা, গাজর ৫০ থেকে ৬০ টাকা, নতুন আলু ৯০ টাকা ও পুরাতন আলু ২৫ টাকা, টমেটো ৯০ টাকা, শিম ৮০ টাকা, শসা ৮০ টাকা, কচু ৩০ টাকা ও পেঁয়াজের দাম দশ টাকা কমে বিক্রি হচ্ছে প্রতিকেজি ১০০ টাকা দরে।
মাছ বিক্রেতারা জানান, পাবতা ৩৫০ টাকা, দেশি মাগুর ৬০০ টাকা, বোয়াল ৭০০ থেকে ১৫০০ টাকা, আইড় ১ হাজার টাাক, চিংড়ি ৭৫০ টাকা, সবজি চিংড়ি ৭০০ থেকে ১০০০ টাকা, খরি ৩০০ টাকা, ব্রিগহেড ২০০ টাকা, সিলভারকার্প ২০০ টাকা, ট্যাংরা ১১০০ টাকা, পাতাসি ৮০০ টাকা, কাগচা ৮০০ টাকা, গটি ৬০০ টাকা, বাচা ৮০০ থেকে ১১০০ টাকা, পাঙ্গাস ২০০ টাকা, রুই ২৪০ থেকে ৪৫০ টাকা ও কাতল ৩৫০ টাকা থেকে ৫০০ টাকা এবং ইলিশ ওজন ভেদে ৬৫০ টাকা থেকে ৩২০০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।
মুরগি বিক্রেতা আলম জানান দেশি মুরগি ৪৮০ টাকা, সোনালী ২০০ টাকা, ব্রয়লার ১৬০ টাকা, প্যারেন্স ২৬০ টাকা, লাল লিয়ার ৩২০ টা কেজি দরে বিক্রি হচ্ছে।
অন্যদিকে গরুর মাংস প্রতিকেজি বিক্রি হচ্ছে ৭০০ টাকা থেকে ৭৫০ টাকা।