শুক্রবার, ১৫ মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১ জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭ জিলকদ, ১৪৪৭ হিজরি

সরকারি মহিলা কলেজে ইন-হাউস প্রশিক্ষণ শিক্ষক কর্মকর্তাদের

চাঁপাইনবাবগঞ্জ সরকারি মহিলা কলেজে শিক্ষক-কর্মকর্তাদের জন্য দিনব্যাপী ইন-হাউস প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার কলেজের শিক্ষক মিলনায়তনে প্রশিক্ষণটিতে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি উদ্বোধনী বক্তব্য দেন জাতীয় শিক্ষা ব্যবস্থাপনা অ্যাকাডেমির (নায়েম) মহাপরিচালক প্রফেসর ড. মো. জুলফিকার হায়দার।
প্রশিক্ষণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চাঁপাইনবাবগঞ্জ সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. বিপ্লব কুমার মজুমদার।
প্রধান অতিথি তার বক্তব্যে এ ধরনের উদ্যোগকে সাধুবাদ জানান এবং অন্যান্য কলেজকেও তা অনুসরণ করার পরামর্শ দেন।
প্রশিক্ষণে কলেজের ৩২ জন শিক্ষক-কর্মকর্তা অংশগ্রহণ করেন।
কলেজের অধ্যক্ষ প্রফেসর বিপ্লব কুমার মজুমদার বলেন, তথ্যপ্রযুক্তির সাথে তাল মিলিয়ে শিক্ষাব্যবস্থার আধুনিকায়নে এ ধরনের ইন-হাউস প্রশিক্ষণ কার্যক্রম ধারাবাহিকভাবে চলতে থাকবে। এ ধরনের উদ্যোগ শুধুমাত্র শিক্ষক-কর্মকর্তার মধ্যেই সীমাবদ্ধ না রেখে কলেজের শিক্ষার্থী এবং কর্মচারীদের অন্তর্ভুক্ত করার ভবিষ্যৎ পরিকল্পনা ব্যক্ত করেন তিনি।

শেয়ার করুন