শুক্রবার, ১৫ মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১ জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭ জিলকদ, ১৪৪৭ হিজরি

সাবেক চেয়ারম্যান হুমায়নসহ গ্রেপ্তার আওয়ামী লীগের ৬ নেতাকর্মী

চাঁপাইনবাবগঞ্জ জেলা আওয়ামী লীগের সহসভাপতি ও গোমস্তাপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান হুমায়ুন রেজাসহ জেলায় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ৬ নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত মঙ্গলবার দিবাগত রাত ও বুধবার দুপুরে তাদের নিজ নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়।
গোমস্তাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) ওয়াদুদ আলম জানান, জেলা আওয়ামী লীগের সহসভাপতি ও গোমস্তাপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান হুমায়ুন রেজাকে বুধবার দুপুর আড়াইটার দিকে তার নিজ ভবন থেকে পূর্বের একটি মামলায় গ্রেপ্তার করা হয়েছে।
এদিকে জেলা পুলিশের মিডিয়া সেল থেকে জানানো হয়েছে, জেলার শিবগঞ্জ পৌরসভার বাগানটুলী মহল্লার মো. রবিউল ইসলাম রবুর ছেলে মো. সাফিউল ইসলাম ওরফে নিরব ইসলাম ওরফে কানা নিরব (২৭)কে তার নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করে শিবগঞ্জ থানা পুলিশ।
গ্রেপ্তার নিরব শিবগঞ্জ পৌর ছাত্রলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক বলে শিবগঞ্জ থানার এসআই মিজানুর রহমান জানিয়েছেন। মরদানার একটি ঘটনায় বিস্ফোরক দ্রব্য আইনে দায়ের করা মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে বলে তিনি জানান।
অন্যদিকে নাচোল থানা পুলিশ বিস্ফোরক মামলায় ৮নং ওয়ার্ড নাচোল পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. মঞ্জুর আনসারী (৪২)কে গ্রেপ্তার করেছে। তিনি নাচোল উপজেলার ইসলামপুর গ্রামের মৃত বেলাল আনসারীর ছেলে। এছাড়াও পুলিশ নাচোল উপজেলা যুবলীগের সদস্য মো. অমিত হাসান মিঠুন (২৭)কে গ্রেপ্তার করে। গ্রেপ্তার মিঠুন ঘিওন ডাউনপাড়া গ্রামের মো. আমির হোসেনের ছেলে।
এদিকে সদর থানা পুলিশের অভিযানে গ্রেপ্তার হয়েছেন চাঁপাইনবাবগঞ্জ পৌর যুবলীগের সাধারণ সম্পাদক মো. শহিদুল ইসলাম শহীদ। তিনি চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার হুজরাপুর মহল্লার মৃত আব্দুল মালেকের ছেলে। এছাড়াও গ্রেপ্তার হয়েছেন সদর উপজেলার মহারাজপুর ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য দুরুল হুদা। তিনি মহারাজপুর শেখপাড়ার মনিমুল বিশ্বাসের ছেলে।
তাদেরকে বিস্ফোরক মামলায় গ্রেপ্তার করা হয়েছে বলে সদর থানার অফিসার ইনচার্জ মতিউর রহমান জানান।

শেয়ার করুন