শুক্রবার, ১৫ মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১ জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭ জিলকদ, ১৪৪৭ হিজরি

সুন্দরপুরে র‌্যাবের অভিযান বিদেশী মদসহ একজন আটক

চাঁপাইনবাবগঞ্জের সদর উপজেলার সুন্দরপুর ইউনিয়নে বিদেশী মদসহ মো. আজিম মিয়া (২০) নামের এক তরুণকে গ্রেপ্তার করেছে র‌্যাব। গত বুধবার সন্ধ্যায় সুন্দরপুর ইউনিয়নের কালীনগর ৬ নম্বর পদ্মা নদীর বাঁধ এলাকা হতে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার আজিম সুন্দরপুর বাগডাঙ্গা গ্রামের মো. আমিনুল ইসলামের ছেলে।
র‌্যাব-৫, চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্প আরো জানায়, র‌্যাবের একটি টহল দল গোপন সংবাদের ভিত্তিতে পদ্মা নদীর ৬ নম্বর বাঁধ এলাকায় রাস্তার ওপর চেকপোস্ট স্থাপন করে বিভিন্ন ধরনের যানবাহন তল্লাশি করা হয়। বুধবার সন্ধ্যা সোয়া ৬টার দিকে একটি মোটরসাইকেলযোগে দুজন ব্যক্তি চেকপোস্টের দিকে এলে মোটরসাইকেলটি থামানোর সংকেত দেয়া হয়। এসময় চালক মোটরসাইকেল ফেলে পালানোর চেষ্টা করে। কিন্তু র‌্যাব সদস্যরা মোটরসাইকেল চালক আজিম মিয়াকে ধরে ফেললেও অপরজন পালিয়ে যায়। এসময় ১২ বোতল বিদেশী মদ, ১টি মোটরসাইকেল ও ২টি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন ঘটনাস্থল হতে জব্দ করা হয়।
এ ব্যাপারে সদর থানায় তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা রুজু হয়েছে বলে র‌্যাব জানিয়েছে।

শেয়ার করুন