শুক্রবার, ১৫ মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১ জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭ জিলকদ, ১৪৪৭ হিজরি

স্বাস্থ্য অধিকার ফোরামের পরিকল্পনা সভা

‘স্বাস্থ্যসেবার মানোন্নয়নে চাই সমতা, জবাবদিহিতা ও অংশগ্রহণ’— এই প্রতিপাদ্যে কাজ করছে চাঁপাইনবাবগঞ্জ জেলা সদর ও নাচোল উপজেলা স্বাস্থ্য অধিকার ফোরাম। এ দুটি ফোরামের পরিকল্পনা সভা  সোমবার সকালে জেলাশহরের বেলেপুকুরে প্রয়াস মানবিক উন্নয়ন সোসাইটির প্রধান কার্যালয়ের নকীব হোসেন মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে।
সভায় সভাপতিত্ব করেন নাচোল সরকারি কলেজের অবসরপ্রাপ্ত অধ্যক্ষ ও উপজেলা স্বাস্থ্য অধিকার ফোরামের সভাপতি অধ্যক্ষ হাফিজুর রহমান।
সভায় সূচনা বক্তব্য দেন— প্রয়াসের প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক এবং জেলা স্বাস্থ্য অধিকার ফোরামের সাধারণ সম্পাদক হাসিব হোসেন। সঞ্চালনা করেন— স্বাস্থ্য অধিকার ফোরামের চাঁপাইনবাবগঞ্জের ফোকালপার্সন ও প্রয়াসের কনিষ্ঠ সহকারী পরিচালক ফারুক আহমেদ।
এসময় চাঁপাইনবাবগঞ্জ জেলা স্বাস্থ্য অধিকার ফোরামের সহসভাপতি বাবর আলী, তথ্যায়ন ও গবেষণা সম্পাদক সাজিদ তৌহিদ, যুব সংগঠন বিষয়ক সম্পাদক খন্দকার আবদুল ওয়াহেদ, স্বাস্থ্যবিষয়ক সম্পাদক শাহনাজ পারভীন মুক্তা, জেলা স্বাস্থ্য অধিকার যুব ফোরামের সমন্বয়কারী রাফিউল ইসলামসহ ফোরামের অন্য সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
এছাড়াও সভায় নাচোল উপজেলা স্বাস্থ্য অধিকার ফোরামের সহসভাপতি তানজিলা খাতুন, স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠান বিষয়ক সম্পাদক আব্দুর রহমান মানিকসহ অন্যরা অংশ নেন। কর্মপরিকল্পনা সভার সহযোগী হিসেবে ছিলেন— প্রয়াসের সিনিয়র অফিসার শাহরিয়ার শিমুল।
সভায় চাঁপাইনবাবগঞ্জের স্বাস্থ্যসেবার মানোন্নয়নে অংশগ্রহণকারীদের মতামতের ভিত্তিতে বেশ কিছু পরিকল্পনা ও সিদ্ধান্ত গৃহীত হয়।
উল্লেখ্য, স্থানীয় পর্যায়ে স্বাস্থ্য অধিকার ও স্বাস্থ্যসেবার মানোন্নয়নে জনসচেতনতা সৃষ্টি, স্বচ্ছতা তৈরি, জবাবদিহিতা বৃদ্ধি এবং সকল পর্যায়ে জনঅংশগ্রহণ নিশ্চিত করে স্বাস্থ্যসেবা খাতে টেকসই উন্নয়ন সহায়ক পরিবেশ সৃষ্টির লক্ষে কাজ করছে চাঁপাইনবাবগঞ্জ জেলা ও নাচোল উপজেলা স্বাস্থ্য অধিকার ফোরাম এবং যুব ফোরাম। এতে সহযোগিতা করছে বাংলাদেশ হেলথ ওয়াচ ও প্রয়াস মানবিক উন্নয়ন সোসাইটি।

শেয়ার করুন