শুক্রবার, ১৫ মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১ জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭ জিলকদ, ১৪৪৭ হিজরি

হরিজন ঐক্য পরিষদের বিক্ষোভ-সমাবেশ

বরিশাল মহানগরীর দেড়শ বছরের পুরাতন হরিজন কলোনি উচ্ছেদ করে মার্কেট নির্মাণের সিদ্ধান্তের প্রতিবাদে চাঁপাইনবাবগঞ্জে বিক্ষোভ সমাবেশ করেছেন হরিজনরা। বুধবার সকাল ১০টায় চাঁপাইনবাবগঞ্জ প্রেস ক্লাবের সামনে এই কর্মসূচি পালন করেন তারা।
এসময় বক্তারা বলেন— বরিশাল মহানগীর হরিজন কলোনিটি দেড়শ বছর আগের একটি কলোনি। সম্প্রতি বরিশাল বিভাগীয় কমিশন ও বরিশাল সিটি করপোরেশন সেই কলোনিতে বসবাসরত হরিজনদের উচ্ছেদের নোটিশ দিয়েছে। কিন্তু তাদেরকে পুনর্বাসনের কথা বলা হয়নি। বক্তারা বলেন— সরকারি কাজের জন্য যদি সেই কলোনির জায়গা প্রয়োজন হয় তাহলে সরকার নিতে পারেন। তবে তার আগে হরিজনদের পুনর্বাসন করতে হবে।
সমাবেশে বক্তব্য দেন— হরিজন সমাজ সংস্কার আন্দোলন কেন্দ্রীয় কমিটির উপদেষ্টা শ্রী চন্দন বাসফোর, বাংলাদেশ হরিজন ঐক্য পরিষদের চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখার সভাপতি রাজেন হরিজন ও উপদেষ্টা রথিন দাস রুবেল, সাংগঠনিক সম্পাদক মধু মঙ্গলসহ অন্যরা।
বাংলাদেশ হরিজন ঐক্য পরিষদের চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখা এই কর্মসূচির আয়োজন করে।

শেয়ার করুন