২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে মতবিনিময় স্বাস্থ্য অধিকার ফোরামের

চাঁপাইনবাবগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে জেলা স্বাস্থ্য অধিকার ফোরামের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকালে হাসপাতালের সম্মেলন কক্ষে এই সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন জেলা স্বাস্থ্য অধিকার ফোরামের সভাপতি প্রফেসর সুলতানা রাজিয়া। প্রধান অতিথি ছিলেন ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. মুহাম্মদ মসিউর রহমান।
এ সময় উপস্থিত ছিলেন— জেলা স্বাস্থ্য অধিকার ফোরামের সাধারণ সম্পাদক এবং প্রয়াস মানবিক উন্নয়ন সোসাইটির প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক হাসিব হোসেন, প্রয়াসের কনিষ্ঠ সহকারী পরিচালক ফারুক আহমেদ, জেলা স্বাস্থ্য অধিকার ফোরামের তথ্যায়ন ও গবেষণা সম্পাদক সাজিদ তৌহিদ ও স্বাস্থ্য সংগঠন বিষয়ক সম্পাদক শাহনাজ পারভীন, জেলা স্বাস্থ্য অধিকার যুব ফোরামের সমন্বয়কারী রাফিউল ইসলাম, প্রয়াসের অফিসার শাহরিয়ার শিমুল, সহকারী কৃষি কর্মকর্তা মনিরুজ্জামান, সহকারী মৎস্য কর্মকর্তা আব্দুল্লাহ-আল-কাফিসহ অন্যরা।
বাংলাদেশ হেলথ ওয়াচ ও প্রয়াস মানবিক উন্নয়ন সোসাইটির সহযোগিতায় মতবিনিময় সভার আয়োজন করে জেলা স্বাস্থ্য অধিকার ফোরাম।
সভায় হাসপাতালে সেবাগ্রহীতা ও সেবা প্রদানসহ স্বাস্থ্য বিষয়ে আলোচনা করা হয়।