শুক্রবার, ১৫ মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১ জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭ জিলকদ, ১৪৪৭ হিজরি

নাচোলে বৈষম্যবিরোধী ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন

চাঁপাইনবাবগঞ্জের নাচোলে বৈষম্যবিরোধী ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন করা হয়েছে। শুক্রবার বিকালে নাচোল রেল স্টেশন ফুটবল মাঠে এই টুর্নামেন্টের উদ্বোধন করেন নাচোল সরকারি কলেজের অধ্যক্ষ শরিফুল ইসলাম।
এ সময় উপস্থিত ছিলেন, নাচোল সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ হাফিজুর রহমান, শিক্ষক শফিকুল আলম, নাচোল উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান আবু তাহের খোকন।
শ্যামলী সংঘ আয়োজিত বৈষম্যবিরোধী ফুটবল টুর্নামেন্টে ১৬ টি দল অংশ নিচ্ছে।

শেয়ার করুন