শুক্রবার, ১৫ মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১ জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭ জিলকদ, ১৪৪৭ হিজরি

সাংবাদিক সিকোর বাবার ইন্তেকাল

 

দৈনিক ভোরের কাগজের চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলা প্রতিনিধি ও শিবগঞ্জ প্রেস ক্লাবের সদস্য আতিক ইসলাম সিকোর পিতা মো. সেন্টু বিশ্বাস (৬৫) ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)। রবিবার সকাল ৭টায় শিবগঞ্জ পৌর এলাকার গোয়ালপাড়া মহল্লার নিজ বাসভবনে তিনি মারা যান।
মৃত্যুকালে তিনি স্ত্রী ও দুই ছেলেসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
পারিবারিক সূত্রে জানা যায়, সেন্টু বিশ্বাস দীর্ঘদিন ধরে ঠাণ্ডাজনিত বিভিন্ন রোগে ভুগছিলেন।
মরহুমের নামাজে জানাজা রবিবার বেলা ৩টায় সেলিমাবাদ কেন্দ্রীয় গোরস্থানে অনুষ্ঠিত হয় এবং সেখানেই তাকে দাফন করা হয়।

শেয়ার করুন