শুক্রবার, ১৫ মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১ জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭ জিলকদ, ১৪৪৭ হিজরি

নাচোলে বজ্রপাতে কিশোরের মৃত্যু

চাঁপাইনবাবগঞ্জের নাচোল উপজেলায় বজ্রপাতে সাইরুল ইসলাম (১৭) নামের এক কিশোরের মৃত্যু হয়েছে। মারা যাওয়া কিশোর জেলার নাচোল উপজেলার ফতেপুর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের ফুলবাড়ী গ্রামের মৃত আমিরুল ইসলামের ছেলে।
ফতেপুর ইউনিয়ন পরিষদের ৬ নম্বর ওয়ার্ড সদস্য সাবের আলী জানান, রবিবার দুপুর আড়াইটার দিকে বিলসিংড়ি মোমনিপাড়া এলাকায় গরু চরাচ্ছিল সাইরুল ইসলাম। এসময় বৃষ্টির সঙ্গে বজ্রপাত হলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
নাচোল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মনিরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

শেয়ার করুন