শুক্রবার, ১৫ মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১ জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭ জিলকদ, ১৪৪৭ হিজরি

শিবগঞ্জে বালতির পানিতে ডুবে শিশুর মৃত্যু

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে বালতির পানিতে ডুবে ১৩ মাস বয়সী মারিয়া খাতুন নামের এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। মারা যাওয়া শিশু শিবগঞ্জ উপজেলার শাহবাজপুর ইউনিয়নের বালিয়াদিঘী গ্রামের মনিরুল ইসলামের মেয়ে।
শিশুর পিতা মনিরুল ইসলাম জানান, বাড়ির উঠানে থাকা বালতিতে বৃষ্টির পানি জমে ছিল। সবার অজান্তে মারিয়া বাড়ির উঠানে খেলা করার সময় বালতির পানিতে মাথা নিচ দিকে করে পড়ে গেলে তার মৃত্যু হয়।
শাহবাজপুর ইউপি চেয়ারম্যান মোহাম্মদ নিজামুল হক ও সদস্য হুমায়ুন কবির ঘটনাটি সত্যতা নিশ্চিত করেন।

শেয়ার করুন