চাঁপাইনবাবগঞ্জে ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরো ১০ জন আক্রান্ত
চাঁপাইনবাবগঞ্জে গত রবিবার সকাল ৮টা থেকে সোমবার সকাল ৮টা পর্যন্ত নতুন করে আরো ১০ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন। এ নিয়ে চলতি বছর জেলায় ডেঙ্গু রোগে আক্রান্তের সংখ্যা দাঁড়াল ১৫৮ জনে।
সিভিল সার্জন অফিস সূত্রে জানা গেছে, নতুন করে ১০ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন। তাদের মধ্যে ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালে ৬ জন, শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ২ জন, গোমস্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১ জন ও নাচোল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১ জন ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছেন। বর্তমানে ভর্তি আছে ১৪ জন রোগী। তাদের মধ্যে ১১ জন পুরুষ, ১ জন মহিলা ও একজন শিশু রয়েছে। এর মধ্যে ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালে ৫ জন, শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ২ জন, গোমস্তাপুরে ১ জন, নাচোল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১ জন ও ভোলাহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৫ জন ভর্তি রয়েছেন। অন্যদিকে সুস্থ হওয়ায় ১ জনকে ছাড়পত্র দেয়া হয়েছে।
ডেঙ্গু বিষয়ক প্রতিদিনের প্রতিবেদনে সিভিল সার্জন ডা. এস এম মাহমুদুর রশিদ এই তথ্য জানিয়েছেন।