শুক্রবার, ১৫ মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১ জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭ জিলকদ, ১৪৪৭ হিজরি

শিবগঞ্জে র‌্যাবের অভিযানে ফেনসিডিল উদ্ধার, গ্রেপ্তার ১

চাঁপাইনবাবগঞ্জ শিবগঞ্জ উপজেলার ফটকপুর বাজার এলাকায় অভিযান চালিয়ে ৪৯২ বোতল ফেনসিডিলসহ ১ জনকে গ্রেপ্তার করা হয়েছে বলে র‌্যাব জানিয়েছে। গ্রেপ্তার হওয়া ব্যক্তি রাজশাহীর পবা থানার বায়াপাল পাড়ার মো. আব্দুল আলিমের ছেলে মো. হাবিবুর রহমান (২০)। বৃহস্পতিবার সকালে এক সংবাদ বিজ্ঞপ্তিতে র‌্যাব এই তথ্য জানিয়েছে।
র‌্যাব আরো জানায়, র‌্যাব-৫, চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের একটি দল গত বুধবার রাত পৌনে ৯টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে জেলার শিবগঞ্জ উপজেলার ফটকপুর এলাকায় অভিযান চালায়। অভিযানে ৪৯২ বোতল ফেনসিডিলসহ মো. হাবিবুর রহমানকে গ্রেপ্তার করা হয়।

শেয়ার করুন