নাচোলে বাশিস’র ত্রিবার্ষিক সম্মেলন : সভাপতি তাজামুল সম্পাদক আমির

চাঁপাইনবাবগঞ্জের নাচোলে বাংলাদেশ শিক্ষক সমিতি-বাশিস’র ত্রিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সম্মেলনে সভাপতি পদে তাজামুল হক ও সম্পাদক পদে আমির উদ্দীন নির্বাচিত হয়েছেন।
বৃহস্পতিবার সকাল ১০টায় সোনাইচন্ডি উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে এই সম্মেলন অনুষ্ঠিত হয়।
বাশিস নাচোল শাখার সভাপতি গোলাবাড়ী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক তাজামুল হকের সভাপতিত্বে অনুষ্ঠিত সম্মেলনে সূচনা বক্তব্য দেন- বাশিস নাচোল শাখার সাধারণ সম্পাদক আব্দুর রহিম। প্রধান অতিথির বক্তব্য দেন বাশিস চাঁপাইনবাবগঞ্জ শাখার সভাপতি আনোয়ার জাহান। বিশেষ অতিথির বক্তব্য দেন- সহকারী উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার দুলাল উদ্দীন খান, বাশিস চাঁপাইনবাবগঞ্জ শাখার সাধারণ সম্পাদক আসলাম কবীর ও অ্যাকাডেমিক সুপারভাইজার আব্দুল মান্নানসহ অন্যরা।
সম্মেলনে সমিতির ৯ জন শিক্ষক-কর্মচারীর মধ্যে অবসরকালীন আর্থিক অনুদানের ২ লাখ ৮২ হাজার ৬৩০ টাকা বিতরণ করা হয়।
পরে নাচোল শিক্ষক সমিতির নবনির্বাচিত কমিটির নাম ঘোষণা করা হয়। কমিটির অন্য সদস্যরা হলেন- কোষাধ্যক্ষ নেজামপুর উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মনিরুজ্জামান ও সাংগঠনিক সম্পাদক রাজবাড়ী উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মো. ইব্রাহীম মিয়া।
এ চারজন উপজেলার ৩১টি উচ্চ বিদ্যালয়ের শিক্ষকদের সাথে আলোচনা করে সমিতির ৩ বছর মেয়াদি কার্যনির্বাহী কমিটির বাকি সদস্যদের মনোনয়ন দিয়ে পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করবেন।