শুক্রবার, ১৫ মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১ জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭ জিলকদ, ১৪৪৭ হিজরি

ইসলামপুরে বিএনপির কর্মী সম্মেলন

চাঁপাইনবাবগঞ্জের সদর উপজেলার ইসলামপুর ইউনিয়ন বিএনপির কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকেলে চাটাইডুবি মাদ্রাসা মাঠে অনুষ্ঠিত সম্মেলনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন- জেলা বিএনপির আহ্বায়ক গোলাম জাকারিয়া।
প্রধান বক্তা ছিলেন- জেলা বিএনপির সদস্য সচিব আলহাজ রফিকুল ইসলাম রফিক। বিশেষ অতিথি ছিলেন- সদর উপজেলা বিএনপির আহ্বায়ক আমিনুল ইসলাম ও সদস্য সচিব জহিরুল হক বুলু, পৌর বিএনপির আহ্বায়ক সারোয়ার জাহান।
সম্মেলনে সভাপতিত্ব করেন সদর উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক সাদিকুল ইসলাম।

শেয়ার করুন