শুক্রবার, ১৫ মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১ জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭ জিলকদ, ১৪৪৭ হিজরি

গোমস্তাপুরে মাছের পোনা বিতরণ

চাঁপাইনবাবগঞ্জে গোমস্তাপুর উপজেলা সদর রহনপুরে ৫ জনের মধ্যে দেশী শিং মাছের পোনা বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার সকালে পোনাগুলো বিতরণ করা হয়।
পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফে)’র সহযোগিতায় প্রয়াস মানবিক উন্নয়ন সোসাইটির বাস্তবায়নাধীন কৃষি ইউনিটের (মৎস্য খাত) আওতায় ২০২৪-২৫ অর্থবছরে হাজামজা ও পরিত্যক্ত পুকুরে পোনাগুলো অবমুক্ত করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন- প্রয়াসের মৎস্য কর্মকর্তা মো. আব্দুর রাজ্জাক, রহনপুর শাখার ব্যবস্থাপক মো. জামাল হোসেন।
প্রয়াসের মৎস্য কর্মকর্তা আব্দুর রাজ্জাক চাষিদের মাছের পোনা ছাড়ার নিয়ম, নিয়মিত সম্পূরক খাবার প্রয়োগ, মাঝে মধ্যে জাল টেনে মাছের স্বাস্থ্যগত পরীক্ষা, ইত্যাদি পরামর্শ প্রদান করেন।

শেয়ার করুন