প্রতিবন্ধী শিশু শিক্ষার্থীদের মধ্যে শীতবস্ত্র বিতরণ

চাঁপাইনবাবগঞ্জ জেলা শহরের শাহীবাগে বাক ও শ্রবণ প্রতিবন্ধী শিক্ষাপ্রতিষ্ঠান হাইকেয়ার একাডেমির শিক্ষার্থীদের মধ্যে শীতবস্ত্র হিসেবে কম্বল বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার বেলা ১১টায় শাহীবাগে প্রতিষ্ঠানটির ক্লাসরুমে প্রধান অতিথি হিসেবে শীতবস্ত্র বিতরণ করেন জেলা বিএনপির আহ্বায়ক ও নবাবগঞ্জ ক্লাবের সাধারণ সম্পাদক মো. গোলাম জাকারিয়া।
প্রতিষ্ঠানটির পরিচালক অ্যাডভোকেট আবু বাক্কারের সভাপতিত্বে অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন- জেলা ল’ইয়ার্স কাউন্সিলের সভাপতি অ্যাডভোকেট ইসাহাক আলী, জেলা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির পরিচালক শহিদুল ইসলামসহ হাইকেয়ার একাডেমির শিক্ষক, শিক্ষার্থী ও অভিবাবকসহ স্থানীয় সুধীম-লী।