শুক্রবার, ১৫ মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১ জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭ জিলকদ, ১৪৪৭ হিজরি

শিবগঞ্জ সীমান্ত এলাকায় বিজিবির অভিযানে ফেনসিডিল জব্দ একজন আটক

চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলার দুর্লভপুর ইউনিয়নের বালুটঙ্গি গ্রামে ফেনসিডিলসহ একজনকে আটক করেছে বিজিবি। শনিবার ভোর ৫টার দিকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার হওয়া ব্যক্তি উপজেলার সাহাপাড়ার মো. সোহরাবের ছেলে মো. জাহাঙ্গীর (৪৫)।
এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিজিবি জানায়, চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়নের (৫৩ বিজিবি) অধিনস্থ মনাকষা বিওপির একটি টহল বালুটুঙ্গি গ্রামে টহল পরিচালনা করছিল। এসময় গোপন সংবাদের মাধ্যমে জানতে পারে বালুটঙ্গি গ্রামের মাঠের মধ্যে দিয়ে মাদক চোরাচালান হওয়ার সম্ভবনা রয়েছে। এর প্রেক্ষিতে টহলদল সেখানে যায় এবং সন্দেহভাজন জাহাঙ্গীরকে মাঠের মধ্যে দিয়ে আসতে দেখে তাকে থামার সংকেত দেয়। এসময় সে পালানোর চেষ্টা করে কিন্তু টহলদল তাকে ধরে ফেলে। এসময় তার দেহ তল্লাশী করে ২০ বোতল ভারতীয় ফেনসিডিল পাওয়া গেলে তাকে আটক করা হয়।
চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মো. মনির-উজ-জামান বিষয়টি নিশ্চত করেছেন।

শেয়ার করুন