শুক্রবার, ১৫ মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১ জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭ জিলকদ, ১৪৪৭ হিজরি

নাচোলে মৎস্যচাষিদের নিয়ে মাঠ দিবস

চাঁপাইনবাবগঞ্জের নাচোল উপজেলার কসবায় প্রয়াস মানবিক উন্নয়ন সোসাইটির রহনপুর ইউনিটের মৎস্যচাষিদের নিয়ে মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে।
সকালে অনুষ্ঠিত মাঠ দিবসের আলোচনায় ‘জি ৩ রুই মাছ চাষ’ বিষয়ে মৎস্যচাষিদের বিভিন্ন পরামর্শ দেন প্রয়াসের মৎস্য কর্মকর্তা আব্দুর রাজ্জাক।
এসময় উপস্থিত ছিলেন- প্রয়াস মানবিক উন্নয়ন সোসাইটির রহনপুর ইউনিটের ব্যবস্থাপক মোহা. জামাল হোসেন, সফল মৎস্য খামারি মো. ফারুক হোসেনসহ অন্যরা।
পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসফ)’র আর্থিক ও কারিগরি সহযোগিতায় বাস্তবায়নাধীন প্রয়াস মানবিক উন্নয়ন সোসাইটির কৃষি ইউনিটের মৎস্য খাতের আওতায় এই মাঠ দিবসের আয়োজন করা হয়।
অনুষ্ঠানটির মিডিয়া পার্টনার ছিল দৈনিক গৌড় বাংলা ও রেডিও মহানন্দা ৯৮.৮ এফএম।

শেয়ার করুন