শুক্রবার, ১৫ মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১ জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭ জিলকদ, ১৪৪৭ হিজরি

গাভী পালনে উদ্যোক্তা উন্নয়ন বিষয়ে প্রশিক্ষণ

রাজশাহীর রাজাবাড়ীতে গাভী পালনে উদ্যোক্তা উন্নয়ন বিষয়ক তিন দিনব্যাপী আবাসিক প্রশিক্ষণ শেষ হয়েছে। রাজাবাড়ীহাট দুগ্ধ ও গবাদি উন্নয়ন খামারের প্রশিক্ষণ ভবনে এই প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।
প্রয়াস মানবিক উন্নয়ন সোসাইটির রুরাল মাইক্রোএন্টারপ্রাইজেস ট্রান্সফরমেশন (আরএমটিপি) প্রকল্প আয়োজিত প্রশিক্ষণে গরুর খাদ্য ব্যবস্থাপনা, ঘাস চাষ ও গর্ভবতী গাভীর পরিচর্যা বিষয়ে প্রশিক্ষণ দেন রাজাবাড়ীহাট দুগ্ধ ও গবাদি উন্নয়ন খামারের উপপরিচালক ড. ইসমাইল হক, থেরিওজনোলজিস্ট ডা. নাজনীন নাহার। এছাড়া গরুর প্রজনন সংক্রান্ত রোগবালাই ও চিকিৎসা বিষয়ে প্রশিক্ষণ দেন রাজশাহী কৃত্রিম প্রজনন খামারের প্রধান ল্যাবরেটরি ডা. অসীম কুমার প্রামানিক, গরুর প্রসব ও নবজাতক বাছুরের যত্ন নিয়ে রাজশাহী কৃত্রিম প্রজনন খামারের উপপরিচালক ডা. গোলাম মোস্তফা, গরু পালনের আধুনিক প্রযুক্তি বিষয়ে রাজশাহী জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. আতাউর রহমান।
গরুর দুধের পুষ্টি বিষয়ে আলোচনা করেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভেটেরিনারি অ্যান্ড এনিমেল সাইন্সেসের প্রফেসর ড. সৈয়দ সারওয়ার জাহান।
প্রশিক্ষণের শুরুতে গরু পালনের ক্ষেত্রে গরু নির্বাচন, সুস্থ গরুর বৈশিষ্ট্য, গরুর জাত, গরুর বাসস্থান বিষয়ে প্রশিক্ষণ দেন আরএমটিপি প্রকল্পের প্রকল্প ব্যবস্থাপক ডা. মাহমুদুল হাসান।
আবাসিক প্রশিক্ষণে মোট ৪০ জন প্রশিক্ষণার্থী অংশগ্রহণ করেন।
পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ)’র ভ্যালু চেইনে সম্পৃক্ত স্টেকহোল্ডারদের টেকসই উন্নয়নের মাধ্যমে মানসম্মত দুধ উৎপাদন ও দুগ্ধজাত পণ্যের বহুমাত্রিকীকরণ প্রকল্পের আওতায় এই প্রশিক্ষণের আয়োজন করা হয়।
অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- আরএমটিপি প্রকল্পের প্রোডাক্ট প্রমোশন অ্যান্ড মার্কেটিং অফিসার কৃষিবিদ তোহরুল ইসলাম, সহকারী ভ্যালুচেইন ফ্যাসিলেটেটর হাসান আলী, আকরাম আলী মোল্লা ও আব্দুল্লাহ-আল-কাফি, প্রয়াসের অফিসার শাহরিয়ার শিমুল।
এই প্রকল্পটি বাস্তবায়িত হচ্ছে চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলাসহ রাজশাহী বিভাগের মধ্যে গোদাগাড়ী, পবা এবং রাজশাহী সিটি করপোরেশন এলাকায়। প্রকল্পের আওতায় ৫ হাজার জন খামারি এই প্রকল্পের আওতাভুক্ত। এরই মধ্যে এই প্রকল্পের খামারিদের মধ্যে ইতিবাচক ফলাফল এবং আয়ের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে বলে জানানো হয়।

শেয়ার করুন