শুক্রবার, ১৫ মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১ জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭ জিলকদ, ১৪৪৭ হিজরি

নাচোলে দেশী মুরগি পালন বিষয়ে প্রশিক্ষণ

চাঁপাইনবাবগঞ্জের নাচোলে প্রয়াস মানবিক উন্নয়ন সোসাইটির কৃষি ইউনিটের (প্রাণিসম্পদ খাত) আওতায় দেশী মুরগি, লেয়ার, বাউ মুরগি, হাঁস ও কবুতর পালন বিষয়ক দুই দিনব্যাপী প্রশিক্ষণ বৃহস্পতিবার শেষ হয়েছে।
গত বুধবার থেকে এই প্রশিক্ষণ শুরু হয়। প্রথম দিন প্রশিক্ষণ দেন গোমস্তাপুর উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. বরুণ কুমার। শেষ দিনে প্রশিক্ষণ দেন নাচোল উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. কাওসার আলী।
প্রশিক্ষণে প্রয়াসের ২৫ জন সদস্য অংশগ্রহণ করেন।
পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ)’র সহযোগিতায় প্রশিক্ষণের আয়োজন করে প্রয়াস মানবিক উন্নয়ন সোসাইটি।
এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- প্রয়াসের প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. রাজিন বিন রেজাউল, মৎস্য কর্মকর্তা আব্দুর রাজ্জাক, ইউনিট-১৫ ব্যবস্থাপক কাওসার আলী, সহকারী প্রাণিসম্পদ কর্মকর্তা ইমদাদুল হক।
অনুষ্ঠানটির মিডিয়া পার্টনার ছিল দৈনিক গৌড় বাংলা ও রেডিও মহানন্দা ৯৮.৮ এফএম।

শেয়ার করুন