শুক্রবার, ১৫ মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১ জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭ জিলকদ, ১৪৪৭ হিজরি

তারুণ্যের উৎসব : শিবগঞ্জে একুশে বইমেলার উদ্বোধন

‘এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই’- এই স্লোগানকে সামনে রেখে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে ৩ দিনব্যাপী একুশে বইমেলা ও উদ্যোক্তা মেলার উদ্বোধন করা হয়েছে। তারুণ্যের উৎসব উপলক্ষে এ মেলার আয়োজন করেছে উপজেলা প্রশাসক ও জাতীয় মহিলা সংস্থা।
বুধবার বেলা ১২টায় উপজেলা চত্বরে কেক কেটে ও বেলুন উড়িয়ে মেলার উদ্বোধন করেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো. ইকতেখারুল ইসলাম। এ সময় উপস্থিত ছিলেন- শিবগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার আজাহার আলী, শিবগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তৌফিক আজিজ, প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. শাহাদাৎ হোসেনসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা।
এ সময় বক্তারা বলেন, ‘ফেব্রুয়ারি ভাষার মাস। একুশ আমাদের চেতনা। এই চেতনা আমাদের অন্তরে লালন করতে হবে।’
উদ্বোধন শেষে অতিথিরা বইমেলা পরিদর্শন করেন। আগামীকাল ২১ ফেব্রুয়ারি পর্যন্ত এই বইমেলা চলবে।

শেয়ার করুন