এবি ব্যাংকের গ্রাহক সম্মাননা অনুষ্ঠান

এবি ব্যাংক পিএলসির চাঁপাইনবাবগঞ্জ শাখা সম্প্রতি ‘গ্রাহক সম্মাননা’ অনুষ্ঠানের আয়োজন করে। অনুষ্ঠানে এবি ব্যাংকের শাখা ব্যবস্থাপক মো. গোলাম কবিরসহ শাখার অন্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে আমন্ত্রিত গ্রাহকগণ ব্যবসার বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন এবং সেই সাথে ব্যাংকের সার্বিক সেবা প্রদানে সন্তোষ প্রকাশ করেন। অনুষ্ঠান শেষে সম্মানিত গ্রাহকদের মধ্যে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়। খবর বিজ্ঞপ্তির