শুক্রবার, ১৫ মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১ জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭ জিলকদ, ১৪৪৭ হিজরি

অপারেশন ডেভিল হান্ট : আমনুরায় দুজন আটক

চাঁপাইনবাবগঞ্জে অপারেশন ডেভিল হান্টের অভিযানে দুজন আটক হয়েছেন। মঙ্গলবার সকালে তাদেরকে আটক করা হয়। আটককৃতরা হলেন- জেলার সদর উপজেলার আমনুরা কলোনিপাড়ার গোলাম মোর্তুজার ছেলে মো. জনি (৩৫) ও আমনুরা টঙ্কপাড়ার সাইফুল ইসলামের ছেলে আসমাউল হোসেন (২০)।
এই তথ্য নিশ্চিৎ করে সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মতিউর রহমান বলেন আজ মঙ্গলবার সকালের দিকে অপারেশন ডেভিল হান্ট পরিচালনা করা হয়। অভিযানকালে দেশীয় তৈরি চোলাইমদ বিক্রির অভিযোগে মো. জনি ও আসমাউল হোসেনকে গ্রেপ্তার করা হয়েছে। পরে তাদেরকে থানায় সোপর্দ করা হয়। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা গ্রহণ শেষে আগাকামীকাল (আজ বুধবার) আদালতে সোপর্দ করা হবে।

শেয়ার করুন