শুক্রবার, ১৫ মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১ জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭ জিলকদ, ১৪৪৭ হিজরি

রাজশাহীতে ট্রাক-মোটর সাইকেল সংঘর্ষ : নিহত দুইজন শিবগঞ্জের বাসিন্দা

রাজশাহীতে ট্রাকের সঙ্গে মোটর সাইকেলের মুখোমুখি সংঘর্ষে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জের দুই জন নিহত হয়েছেন। শনিবার বিকেল সাড়ে ৩টায় রাজশাহী-চাঁপাইনবাবগঞ্জ মহাসড়কের পবা উপজেলার হরিপুর কালুর ডাইং এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার তেলকুপি গ্রামের সেন্টু আলীর ছেলে সাদ্দাম আলী ও একই উপজেলার চাঁনশিকারি খাসেরহাট গ্রামের মানিক আলীর ছেলে শামীম ওসমান (২৮)।
রাজশাহীর দামকুড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) সিদ্দিকুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, মোটর সাইকেল চালক কোনো কারণে রং সাইডে গিয়ে বিপরীত দিক থেকে আসা পাথরভর্তি ট্রাকের নিচে পড়ে যায়। এ সময় দুমড়ে-মুচড়ে গিয়ে মোটরসাইকেলটিতে আগুন ধরে যায়। আর মাথায় আঘাত পেয়ে ঘটনাস্থলেই মারা যান দুই আরোহী।
ওসি জানান, ঘটনার পর ট্রাকচালক পালিয়েছেন। নিহতদের মরদেহ উদ্ধার করা হয়েছে। নিহতদের স্বজনদেরও খবর দেওয়া হয়েছে। তারা এলে আইনি প্রক্রিয়া শেষে মরদেহ হস্তান্তর করা হবে।

শেয়ার করুন