প্রয়াসকে আধুনিক মাইক্রোফিন্যান্স প্রতিষ্ঠান হিসেবে প্রতিষ্ঠিত করতে হবে
মাঠ পর্যায়ের কর্মকর্তাদের সমাবেশে হাসিব হোসেন

প্রয়াস মানবিক উন্নয়ন সোসাইটির রাজশাহী জোনের (রাজশাহী, পবা, ভবানীগঞ্জ, আত্রাই ও নাটোর) মাঠ পর্যায়ের কর্মকর্তাদের উদ্বুদ্ধকরণ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার রাজশাহীর বায়ায় আশ্রয় সেন্টারে এই সমাবেশ অনুষ্ঠিত হয়।
প্রয়াস মানবিক উন্নয়ন সোসাইটির ক্ষুদ্রঋণ কার্যক্রমের আওতায় ক্ষুদ্রঋণ কার্যক্রমে সচ্ছতা, জবাবদিহিতা ও কার্যক্রমকে আরো বেগবান করার লক্ষ্যে আয়োজিত সমাবেশে এলাকা ভিত্তিক চলমান ক্ষুদ্রঋণ কার্যক্রমের বর্তমান অবস্থা ও আগামীতে কিভাবে অগ্রগতি আনা যায় তার ওপর রিপোর্ট ভিত্তিক পর্যালোচনা করা করা হয়।
সমাবেশে মাঠ পর্যায়ে বিভিন্ন রকম সমস্যা নিয়ে বিভিন্ন তথ্য তুলে ধরেন মাঠ কর্মী ও ম্যানেজারগণ এবং সকল সমস্যা কিভাবে সমাধান করা যাবে তার দিক নির্দেশনা প্রদান করে প্রতিষ্ঠানের ক্ষুদ্রঋণ কার্যক্রমের প্রধান পঙ্কজ কুমার সরকার।
সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রয়াস মানবিক উন্নয়ন সোসাইটির প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক হাসিব হোসেন। তিনি সকলের উদেশ্যে বলেন-মাঠ পর্যায়ের সকল সমস্যা সমাধান করে, সকলের প্রচেষ্টায় প্রয়াস মানবিক উন্নয়ন সোসাইটিকে একটি আধুনিক মাইক্রোফিন্যান্স প্রতিষ্ঠান হিসেবে প্রতিষ্ঠিত করতে হবে এবং বাংলাদেশের প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নের জন্য ভুমিকা রাখতে হবে। এর জন্য প্রতিষ্ঠানের কর্মীদের আরো বেশি দক্ষ হিসেবে গড়ে তোলার জন্য প্রতিষ্ঠান সকল ধরনের ব্যবস্থা গ্রহণ করবে। এর পাশাপাশি কর্মী অফিসাররা আধুনিক তথ্য প্রযুক্তি ব্যবহার করে নিজেকে আরো বেশি দক্ষ করে তুলে সচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করে প্রান্তিক মানুষের জন্য কাজ করে যাবেন।
সমাবেশে প্রয়াস মানবিক উন্নয়ন সোসাইটির প্রধান কার্যালয়ের বিভিন্ন বিভাগের প্রধানসহ বিভিন্ন ইউনিট কার্যালয়ের মোট ১৬৩ জন্য মাঠকর্মী ও কর্মকর্তা অংশগ্রহণ করেন।